সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় ৯০ জন অবৈধ আভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে ৯৯ জন কর্মকর্তা অংশ নেন। ইমিগ্রেশন বিভাগ জানায়, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি চালানো হয়। যাচাই শেষে বিভিন্ন দেশের ২১ থেকে ৩৫ বছর বয়সী বিদেশিদের ভিসার মেয়াদোত্তীর্ণ […]

মালয়েশিয়ায় ৯০ জন অবৈধ আভিবাসী আটক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে ৯৯ জন কর্মকর্তা অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি চালানো হয়। যাচাই শেষে বিভিন্ন দেশের ২১ থেকে ৩৫ বছর বয়সী বিদেশিদের ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বসবাস ও বৈধ নথি না থাকার অভিযোগে আটক করা হয়।

আটক ব্যক্তিদের তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য কেএলআইএ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ