অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের একজন হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সাজিদ আকরাম (৫০)-এর পরিচয় পাওয়া গেছে। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন এবং ১৯৯৮ সালে বাণিজ্যে স্নাতক শেষ করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান। পরে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত রোববারের হামলায় অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন হামলাকারী। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই […]
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের একজন হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সাজিদ আকরাম (৫০)-এর পরিচয় পাওয়া গেছে। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন এবং ১৯৯৮ সালে বাণিজ্যে স্নাতক শেষ করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান। পরে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
গত রোববারের হামলায় অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন হামলাকারী। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। তার ছেলে নাভিদ আকরাম (২৪) আহত অবস্থায় বেঁচে আছেন এবং বর্তমানে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল সীমিত। সর্বশেষ ২০২২ সালে তিনি ভারতে গিয়েছিলেন। হামলাটি সন্ত্রাসী উদ্দেশ্যে চালানো হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।