পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের অনুরোধ ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানায়। এদিন এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এর আগে পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারিত […]
ছবি: সংগৃহীত
পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের অনুরোধ ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানায়। এদিন এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এর আগে পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারিত ছিল। তবে বিভিন্ন পক্ষের অনুরোধ বিবেচনায় নিয়ে নিবন্ধনের সময়সীমা আরও বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তিনি জানান, পোস্টাল ভোট ব্যবস্থার আওতায় আরও বেশি ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই সময় বৃদ্ধি করা হয়েছে, যাতে প্রবাসী ও কর্মব্যস্ত ভোটাররা নিবন্ধনের সুযোগ পান।
এর আগে নির্বাচন কমিশন এক দফা সময় বাড়িয়ে পোস্টাল ভোটের নিবন্ধন ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। কমিশন আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে নিবন্ধিত ভোটারের সংখ্যা আরও বাড়বে।