সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২৩ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে দেওয়া হচ্ছে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন, বিজিবির […]

ভোটকেন্দ্রে দেওয়া হচ্ছে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ডের তিন হাজারের বেশি সদস্য এবং আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য ও র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচনি দায়িত্ব শুরু করবেন।

প্রেস সচিব বলেন, পোস্টাল ভোটে ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। প্রবাসীদের মধ্যে পোস্টাল ভোট প্রদানকারীদের ৯৪ শতাংশই পুরুষ ভোটার।

নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং প্রায় ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

সূত্র: বিবিসি বাংলা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ