সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই দেশটিতে রমজান মাস গণনা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবের মুসলমানরা সিয়াম সাধনায় অংশ নেবেন। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, […]
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই দেশটিতে রমজান মাস গণনা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবের মুসলমানরা সিয়াম সাধনায় অংশ নেবেন। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, বুধবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে সূর্যাস্তের পর রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ চাঁদ দেখার পর বুধবার থেকেই রোজা শুরুর ঘোষণা দিয়েছে। কাতার সরকার জানিয়েছে, দেশটিতে ১৮ ফেব্রুয়ারি থেকে সিয়াম পালন শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতও একই তারিখ থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে।
এর আগে, এশিয়ার দেশ জাপানেও মুসলিম নাগরিকদের জন্য বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়।