সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৫:২৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

হজ চুক্তি সই: ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

২০২৭ সালের হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে সৌদি আরব। সোমবার (১০ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সইয়ের পর এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নতুন চুক্তি অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার অতিরিক্ত ৫ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। […]

হজ চুক্তি সই: ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৭ সালের হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে সৌদি আরব। সোমবার (১০ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সইয়ের পর এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নতুন চুক্তি অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার অতিরিক্ত ৫ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। এবার বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়ানোর সম্মতি দেন। এতে আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

বৈঠকে হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে মক্কার মীনার তাঁবুর সীমিত ধারণক্ষমতার বিষয়টিও আলোচনায় আসে। ধর্মমন্ত্রী বলেন, জায়গার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আরও সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে, সেই খালি থাকা কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজমন্ত্রী।

এ প্রসঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

হজ চুক্তি ও কোটা বৃদ্ধির জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: একাত্তর টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ