পবিত্র রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম সামাল দিতে ওমরাহ ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। মূলত নিরাপত্তা, শৃঙ্খলা ও ইবাদতের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজের আগে ও পরে অতিরিক্ত ভিড় তৈরি হয়। এ কারণে মুসল্লিদের নির্দিষ্ট পথ ব্যবহার, দিকনির্দেশনামূলক চিহ্ন অনুসরণ এবং […]
পবিত্র রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম সামাল দিতে ওমরাহ ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। মূলত নিরাপত্তা, শৃঙ্খলা ও ইবাদতের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজের আগে ও পরে অতিরিক্ত ভিড় তৈরি হয়। এ কারণে মুসল্লিদের নির্দিষ্ট পথ ব্যবহার, দিকনির্দেশনামূলক চিহ্ন অনুসরণ এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে সবুজ সংকেত মানে ভেতরে প্রবেশের সুযোগ রয়েছে এবং লাল সংকেত মানে ভেতরে জায়গা পূর্ণ।
নতুন নির্দেশনায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। তাদের জন্য আলাদা নামাজের স্থান, সহজ যাতায়াত এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশুদের অতিরিক্ত ভিড়পূর্ণ এলাকায় না আনার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া গরমের কারণে পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম এবং অগ্নিনিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওমরাহ পালনের ক্ষেত্রে আগেভাগে ডিজিটাল পারমিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।