সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৪২ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রোববার (১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারেও ট্রাম্প একই বার্তা দিয়েছেন—খামেনি-পরবর্তী ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। […]

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রোববার (১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারেও ট্রাম্প একই বার্তা দিয়েছেন—খামেনি-পরবর্তী ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে।

তবে আল জাজিরা জানিয়েছে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালু থাকবে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ফোনে ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায়, আর আমিও আলোচনায় বসতে রাজি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তারা চাইলে আগেই এই কাজটি করতে পারত। বিষয়টি তখন অনেক সহজ ও বাস্তবসম্মত ছিল। কিন্তু তারা দেরি করে ফেলেছে।”

আলোচনা আজ নাকি আগামীকাল—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “এটি আমি নিশ্চিত করে বলতে পারছি না।” তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যেসব ইরানি কর্মকর্তা আলোচনায় যুক্ত ছিলেন, তাঁদের অনেকেই এখন আর জীবিত নেই। ট্রাম্পের ভাষায়, “যাঁদের সঙ্গে আমরা আগে কাজ করছিলাম, তাঁদের বেশিরভাগই চলে গেছেন। এটি ছিল একটি বড় আঘাত।”

এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে জানিয়েছেন, তেহরান ‘উত্তেজনা প্রশমনে যেকোনো উদ্যোগে’ সহযোগিতা করতে প্রস্তুত।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পারমাণবিক আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতার দায়িত্ব পালন করছে ওমান। এ প্রেক্ষাপটে গত শুক্রবার বদর বিন হামাদ আল বুসাইদি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স-এর সঙ্গে বৈঠক করেন। বিবৃতিতে আরও বলা হয়, আরাঘচি মন্তব্য করেছেন—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা পুরো অঞ্চলে উত্তেজনা ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ