সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৩ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

খামেনি আমাকে হত্যা করার আগেই আমি তাকে শেষ করেছি: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনি তাকে হত্যার জন্য দুই দফা চেষ্টা করেছিলেন। তবে তার আগেই তিনি খামেনিকে হত্যা করতে সক্ষম হয়েছেন। রোববার সন্ধ্যায় এবিসি নিউজের এক সাংবাদিকের সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি উচ্ছ্বাসের সঙ্গে উল্লেখ করেন, প্রতিপক্ষ তাকে টার্গেট করলেও শেষ […]

খামেনি আমাকে হত্যা করার আগেই আমি তাকে শেষ করেছি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনি তাকে হত্যার জন্য দুই দফা চেষ্টা করেছিলেন। তবে তার আগেই তিনি খামেনিকে হত্যা করতে সক্ষম হয়েছেন।

রোববার সন্ধ্যায় এবিসি নিউজের এক সাংবাদিকের সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি উচ্ছ্বাসের সঙ্গে উল্লেখ করেন, প্রতিপক্ষ তাকে টার্গেট করলেও শেষ পর্যন্ত তিনি নিজেই আগে আঘাত হানতে পেরেছেন।

শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ খামেনি নিহত হন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে ট্রাম্পের বক্তব্য তুলে ধরেন। তিনি লেখেন, খামেনির মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওরা আমাকে ধরার আগেই আমি ওকে ধরে ফেলেছি। তারা দুবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আগে পৌঁছে যাই।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ