সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২১ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

জামিনে বেরিয়েই জুলাইযোদ্ধাদের হুমকি দিচ্ছে আ.লীগ নেতারা

রংপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এসব আসামি জেল থেকে বেরিয়েই মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় আওয়ামী […]

জামিনে বেরিয়েই জুলাইযোদ্ধাদের হুমকি দিচ্ছে আ.লীগ নেতারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

রংপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এসব আসামি জেল থেকে বেরিয়েই মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। কিছু মামলায় পুলিশ নিজেও বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে মামলা করে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর একে একে অনেকেই জামিন পাচ্ছেন।

অভিযোগ রয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর অনেক আসামি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং মামলার বাদী ও সাক্ষীদের ‘দেখে নেওয়া’র হুমকি দিচ্ছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গঙ্গাচড়া উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক লাইবুল ইসলাম লেবু ও কোষাধ্যক্ষ সোহারাব রাজুসহ আরও অনেকে রয়েছেন। এদের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় একাধিক মামলা থাকলেও তাদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

পীরগাছা উপজেলাতেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সহসভাপতি মিজানুর রহমান, কুদ্দুছ ভূঁইয়া এবং ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা থাকলেও তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে।

বদরগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনের কর্মীদের অভিযোগ, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহাসহ কয়েকজন নেতা একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরছেন। তাদের বিরুদ্ধে মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

এদিকে কিছু পুলিশ কর্মকর্তার দাবি, বাহিনীর ভেতর এখনও এমন কর্মকর্তা রয়েছেন যারা অতীত সরকারের সময় বিভিন্ন সুবিধা পেয়েছিলেন। ফলে মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে গাফিলতি দেখা যাচ্ছে।

রংপুর মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত অনেক আসামি এখন প্রকাশ্যে ঘুরছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনকারীদের পরিবার উদ্বেগে রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. তানজিউল ইসলাম বলেন, যেসব ঘটনায় অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা জরুরি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ীই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, কেউ কোনো অপরাধ করলে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামও জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ