ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, তার জনসমর্থন নেমে এসেছে ৩৬ শতাংশে—যা তার পুনরায় ক্ষমতায় আসার পর সর্বনিম্ন। রয়টার্স-ইপসোস পরিচালিত চারদিনব্যাপী এ জরিপে উঠে এসেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষই এই পতনের মূল কারণ। আগের […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, তার জনসমর্থন নেমে এসেছে ৩৬ শতাংশে—যা তার পুনরায় ক্ষমতায় আসার পর সর্বনিম্ন।
রয়টার্স-ইপসোস পরিচালিত চারদিনব্যাপী এ জরিপে উঠে এসেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষই এই পতনের মূল কারণ। আগের সপ্তাহে যেখানে তার সমর্থন ছিল ৪০ শতাংশ, সেখানে এখন তা আরও কমেছে।
জরিপে অংশ নেওয়া অধিকাংশই ইরানের ওপর মার্কিন হামলার বিরোধিতা করেছেন। মাত্র ৩৫ শতাংশ এ পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬১ শতাংশ এর বিরোধিতা করেছেন।
এদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও বাড়ছে। বিশেষ করে পেট্রোলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে ট্রাম্পের নীতির প্রতি সমর্থন কমে এসেছে। জরিপ অনুযায়ী, তার এই পদক্ষেপকে সমর্থন করছেন মাত্র ২৫ শতাংশ মানুষ।
অনলাইনভিত্তিক এই জরিপে ১,২৭২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন, যেখানে সম্ভাব্য ত্রুটির হার ছিল ৩ শতাংশ।