সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৫১ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি, সুনামগঞ্জে আটক দুই আইনজীবী

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর সুনামগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদ। মনিষ কান্তি দে […]

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি, সুনামগঞ্জে আটক দুই আইনজীবী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর সুনামগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদ।

মনিষ কান্তি দে মিন্টু শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিত। অপরদিকে শামীম আহমদের বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার জানান, পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কালেক্টরেট এলাকায় আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে আদালত চত্বরে শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ওই কর্মসূচিতে আটক দুই আইনজীবীসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ