সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৪৬ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬

রানা প্লাজার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেও পদ্মার বাসডুবিতে প্রাণ হারালেন নাসিমা

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা নাসিমা বেগম (৪০) এবার আর রক্ষা পেলেন না। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় দুই স্বজনসহ তার জীবনাবসান ঘটে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। পরিবার সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের বাসিন্দা নাসিমা জীবিকার […]

রানা প্লাজার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেও পদ্মার বাসডুবিতে প্রাণ হারালেন নাসিমা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা নাসিমা বেগম (৪০) এবার আর রক্ষা পেলেন না। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় দুই স্বজনসহ তার জীবনাবসান ঘটে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের বাসিন্দা নাসিমা জীবিকার সন্ধানে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার সাভারে তার ভাগনি আজমিরা খাতুনের বাসায় যান। দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো কাজ না পেয়ে ঈদ উপলক্ষে ভাগনির শ্বশুরবাড়ি ফরিদপুরে যান তিনি।

ঈদ শেষে গত বুধবার বিকেলে নাসিমা, অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা, তার স্বামী আব্দুল আজিজ আজাদ এবং চার বছরের শিশু আব্দুর রহমান ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাসে রওনা দেন। কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এতে তারা সবাই পানিতে তলিয়ে যান।

পরে আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নাসিমাসহ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। লাশগুলো অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে কুষ্টিয়া এলাকায় গাড়িটি আবার দুর্ঘটনার কবলে পড়ে, যদিও এতে বড় ধরনের ক্ষতি হয়নি।

শুক্রবার জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

স্বজনরা জানান, রানা প্লাজা ধসের সময় নাসিমা সেখানে কর্মরত ছিলেন এবং ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হন। এরপর দীর্ঘদিন গ্রামে কাটালেও স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবার ঢাকায় পাড়ি জমান—যা শেষ পর্যন্ত তার জীবনের জন্য মর্মান্তিক পরিণতি ডেকে আনে।

পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন নিহতের বাড়িতে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ