সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৫৯ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

বৌভাতে ব্যতিক্রমী উপহার, নাতনির ওজনের সমান কয়েন দিলেন নানা

বগুড়ায় এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নাতনির বৌভাতে তার সমান ওজনের কয়েন উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। প্রয়াত স্ত্রীর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই তিনি এই উদ্যোগ নেন। শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নববধূ নাইমা বেগমকে বসানো হয় এবং অন্যপাশে জমিয়ে রাখা কয়েন রাখা হয়। পরে দেখা যায়, […]

বৌভাতে ব্যতিক্রমী উপহার, নাতনির ওজনের সমান কয়েন দিলেন নানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বগুড়ায় এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নাতনির বৌভাতে তার সমান ওজনের কয়েন উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। প্রয়াত স্ত্রীর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই তিনি এই উদ্যোগ নেন।

শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নববধূ নাইমা বেগমকে বসানো হয় এবং অন্যপাশে জমিয়ে রাখা কয়েন রাখা হয়। পরে দেখা যায়, কয়েনগুলোর মোট ওজন দাঁড়ায় ৭০ কেজি ৩০০ গ্রাম।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে আবদুল কাদের প্রামাণিকের স্ত্রী পাতা বেগম এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। নাতনির বিয়েতে তার সমান ওজনের কয়েন উপহার দেওয়ার জন্য তারা তখন থেকেই পাঁচ টাকার কয়েন জমাতে শুরু করেন। তবে সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই ২০২৩ সালে মারা যান তিনি। এরপরও স্ত্রীর স্বপ্ন পূরণে কয়েন সংগ্রহ চালিয়ে যান কাদের প্রামাণিক।

দেড় বছর আগে নাইমা বেগমের বিয়ে হলেও তখন পর্যাপ্ত কয়েন জমা হয়নি। তাই বৌভাতের আয়োজন করে এই বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের পাশাপাশি স্থানীয় মানুষও ভিড় করেন, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নাইমা বেগম জানান, নানার এই উপহারে তিনি ও তার পরিবার খুবই আনন্দিত। তিনি বলেন, তার নানি বেঁচে থাকলে এই আয়োজন দেখে আরও বেশি খুশি হতেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ