সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:১৪ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যার ১০০ দিন, বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ১০০ দিন পূর্ণ হওয়ায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। শনিবার সকাল ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ঘটনার শতদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত তদন্ত […]

শহীদ ওসমান হাদি হত্যার ১০০ দিন, বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ১০০ দিন পূর্ণ হওয়ায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। শনিবার সকাল ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ঘটনার শতদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বক্তব্যে বলেন, “বিচারহীনতার ১০০ দিন অতিবাহিত হলেও এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়নি। অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা সরাসরি জড়িত, কারা অর্থায়ন করেছে এবং কারা এর মূল পরিকল্পনাকারী—এসব বিষয় এখনো অন্ধকারে রয়ে গেছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং শহীদ হাদির জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন আল তাওফিক লিখন, অন্দ্রিলা সরকার, আরিফ বিল্লাহ ও ফাহফুজ খান।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। ২০ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়।

ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলামের স্বামী ছিলেন এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

এই হত্যাকাণ্ডের পর থেকে সারা দেশে বিভিন্ন সময় মানববন্ধনসহ নানা কর্মসূচির মাধ্যমে বিচারের দাবি জানানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ