সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৫ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের পথ খুলতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামীকাল চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করবেন বলে জানা গেছে। এই সফর এমন এক সময় হচ্ছে, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানকে একই আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে […]

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের পথ খুলতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামীকাল চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করবেন বলে জানা গেছে।

এই সফর এমন এক সময় হচ্ছে, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানকে একই আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে ইসহাক দার সৌদি আরব, তুরস্ক ও মিশরের সঙ্গে সমন্বয় করে চারপক্ষীয় একটি কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিচ্ছেন।

এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি সংলাপের ব্যবস্থা করা।

এদিকে পাকিস্তানের এই উদ্যোগের প্রতি ইতোমধ্যেই সমর্থন জানিয়েছে চীন। সাম্প্রতিক আলোচনা শেষে ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনের প্রচেষ্টায় বেইজিং পূর্ণ সমর্থন দিচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ