কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, সম্মাননা ও উচ্চতর গবেষণায় উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে “কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম”, যেখানে ৩টি উমরা সহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে। সোমবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন। […]
ছবি: সংগৃহীত
কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, সম্মাননা ও উচ্চতর গবেষণায় উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে “কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম”, যেখানে ৩টি উমরা সহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে।
সোমবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
প্রতি বছর দেশের কওমী মাদরাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে আত্মনিয়োগ করেন। কিন্তু তাদের মেধার যথাযথ মূল্যায়ন, স্বীকৃতি ও গবেষণামুখী দিকনির্দেশনার উদ্যোগ তুলনামূলকভাবে কম। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আয়োজনটি হাতে নেওয়া হয়েছে।
এই সংবর্ধনায় অংশ নিতে পারবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ১৪৪৭ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ডে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ ফলাফল অর্জনকারী ৫০০ জন আলেম-আলেমা।
আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন পাবেন উমরার সুযোগ, পাশাপাশি ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব।
এ ছাড়া—
চতুর্থ স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা সমমূল্যের কিতাব
পঞ্চম স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব
মোট ৫০০ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে, যা সম্পূর্ণভাবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে
প্রত্যেক অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় সুবিধার জন্য ইবনে সিনা ট্রাস্ট ও আদ-দ্বীন হাসপাতালের বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড প্রদান করা হবে।
নারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন নির্ধারিত পুরুষ অভিভাবক।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর আস-সুন্নাহ অডিটোরিয়ামে। এতে দেশের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ আলেমরা উপস্থিত থেকে তরুণ আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসীহা ও দিকনির্দেশনা দেবেন।
আগ্রহীদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ছাড়া সংবর্ধনার জন্য বিবেচিত হওয়া যাবে না। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৬।
উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ কওমী শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দ্বীনি গবেষণা ও জাতির কল্যাণে তাদের অবদান আরও বেগবান করবে।