মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হলেও দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসেও পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে। মঙ্গলবার (৩১ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হলেও দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসেও পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা নির্ধারিত থাকছে। কেরোসিনের দাম ১১২ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও দেশের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে সরকার আপাতত মূল্য সমন্বয় না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তে পরিবহন খরচ ও নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপ না পড়ায় সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।