সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৯ অপরাহ্ন, ৩ এপ্রিল ২০২৬

ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থায় এআই যুক্ত করে সক্ষমতা বাড়াচ্ছে ইসরাইল

গাজা যুদ্ধ এবং গত এক বছরে ইরানের সঙ্গে দুটি সংঘাতের অভিজ্ঞতার ভিত্তিতে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন এনেছে ইসরাইল। দেশটি এখন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা আরও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। জেরুজালেম থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতের সময় কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত হলেই পুরো […]

ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থায় এআই যুক্ত করে সক্ষমতা বাড়াচ্ছে ইসরাইল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গাজা যুদ্ধ এবং গত এক বছরে ইরানের সঙ্গে দুটি সংঘাতের অভিজ্ঞতার ভিত্তিতে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন এনেছে ইসরাইল। দেশটি এখন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা আরও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে।

জেরুজালেম থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতের সময় কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত হলেই পুরো শহরজুড়ে সাইরেন বাজত। এতে বাসিন্দাদের দিনে বহুবার আশ্রয়কেন্দ্রে যেতে হতো।

তবে বর্তমানে সেই ব্যবস্থা অনেক বেশি লক্ষ্যভিত্তিক। এখন নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকাতেই সতর্কতা পাঠানো হচ্ছে, ফলে অপ্রয়োজনীয়ভাবে পুরো শহরকে আতঙ্কিত হতে হচ্ছে না।

২০২৫ সালের যুদ্ধে তেল আবিবের একটি ভূগর্ভস্থ হাসপাতালের বাঙ্কারে সন্তান জন্ম দেওয়া ৩২ বছর বয়সী সারা শেমলা বলেন, আগের তুলনায় এখন সতর্কতা অনেক বেশি নির্দিষ্ট হওয়ায় আশ্রয়কেন্দ্রে কম সময় থাকতে হচ্ছে। যদিও মানসিক চাপ পুরোপুরি কমেনি, তবু দৈনন্দিন জীবন কিছুটা সহজ হয়েছে।

তার ভাষায়, আগে তেল আবিবের যেকোনো অংশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে পুরো শহরে সাইরেন বাজত। এখন যদি হামলার ঝুঁকি শুধু দক্ষিণাংশে থাকে, তাহলে অন্য এলাকার মানুষ শুধু আগাম তথ্য পায়, কিন্তু সবাইকে আশ্রয়ে যেতে হয় না।

ইসরাইলের সিভিল ডিফেন্স বলছে, এই পরিবর্তনের মূল শক্তি হলো এআই-ভিত্তিক বিশ্লেষণ, যা আসন্ন ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সম্ভাব্য আঘাতস্থল দ্রুত নির্ধারণ করতে পারে।

সাবেক বিমান প্রতিরক্ষা কমান্ডার রান কোখাভ জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলে ৬০ হাজারের বেশি রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ঘটনার গতিপথ, গতি, আবহাওয়া, উৎক্ষেপণের কোণ এবং রাডার তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।

তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ইয়েহোশুয়া কালিস্কি বলেন, বিপুল পরিমাণ ডেটা দ্রুত বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি পূর্বাভাস ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।

ইসরাইলের সতর্কতা অঞ্চল ব্যবস্থাতেও বড় পরিবর্তন এসেছে। ২০০৬ সালের লেবানন যুদ্ধের সময় যেখানে পুরো দেশকে ২৫টি অঞ্চলে ভাগ করা হয়েছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ১,৭০০-তে পৌঁছেছে। বড় শহরগুলোকে আরও ছোট ছোট উপ-অঞ্চলে ভাগ করায় ঝুঁকির মাত্রা অনুযায়ী সতর্কতা পাঠানো সহজ হয়েছে।

বর্তমানে সাইরেন, ওয়েবসাইট, গণমাধ্যম, রেডিও সংকেত এবং স্মার্টফোন অ্যাপ—সব মাধ্যমেই সতর্কতা পৌঁছে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৪০ লাখ মোবাইল ফোনে ব্যবহৃত একটি অ্যাপের মাধ্যমে অবস্থানভিত্তিক তাৎক্ষণিক সতর্কতা, আশ্রয়ে যেতে প্রয়োজনীয় সময় এবং ঝুঁকি কেটে গেলে ‘সব ঠিক’ বার্তাও পাঠানো হয়।

২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় সেল ব্রডকাস্ট প্রযুক্তি যুক্ত হওয়ায় নির্দিষ্ট এলাকার সব মোবাইল ফোনে একযোগে সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়েছে।

সারা শেমলার মতে, গত এক বছরে এই প্রযুক্তিগত উন্নয়ন বাস্তবে বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ