ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নিখোঁজ পাইলটদের উদ্ধারে অভিযান চলার মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। নিজের পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের শুরু করা “কৌশলহীন যুদ্ধ” এখন শাসন পরিবর্তনের দাবির জায়গা থেকে সরে এসে “দয়া করে কেউ কি আমাদের […]
ছবি: সংগৃহীত
ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নিখোঁজ পাইলটদের উদ্ধারে অভিযান চলার মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
নিজের পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের শুরু করা “কৌশলহীন যুদ্ধ” এখন শাসন পরিবর্তনের দাবির জায়গা থেকে সরে এসে “দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?” ধরনের অবস্থায় নেমে এসেছে। তিনি আরও ব্যঙ্গ করে লেখেন, এই পরিবর্তন নাকি “অবিশ্বাস্য অগ্রগতি” এবং যুক্তরাষ্ট্রের “বিচক্ষণতা” সত্যিই প্রশংসনীয়।
ঘটনাটিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে।