দক্ষিণ লেবাননের পানি সরবরাহ অবকাঠামোতে ইসরাইলি হামলার পর একাধিক এলাকায় জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সাউথ লেবানন ওয়াটার এস্টাবলিশমেন্ট। আলজাজিরার বরাতে এ তথ্য জানিয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইবল আল-সাকি এবং আল-মায়সাত এলাকায় অবস্থিত পানি সরবরাহ স্থাপনাগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়। এ […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের পানি সরবরাহ অবকাঠামোতে ইসরাইলি হামলার পর একাধিক এলাকায় জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সাউথ লেবানন ওয়াটার এস্টাবলিশমেন্ট। আলজাজিরার বরাতে এ তথ্য জানিয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইবল আল-সাকি এবং আল-মায়সাত এলাকায় অবস্থিত পানি সরবরাহ স্থাপনাগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া কানারিত অঞ্চলের আল-জাহিরিয়া স্টেশন এবং ইস্টার্ন ওয়েল নং–১-এ থাকা সৌরবিদ্যুৎচালিত ব্যবস্থাও হামলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, বেসামরিক মানুষের জন্য অত্যাবশ্যক সেবাদানকারী স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, পানি সরবরাহসহ জীবনধারণের জন্য অপরিহার্য অবকাঠামোকে যুদ্ধের বাইরে রাখার কথা থাকলেও সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী।