সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২১ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে ‘নরক’ নামানোর হুঁশিয়ারি ইরানের

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য ‘নরকে পরিণত হবে’ বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার এ সতর্কবার্তা দেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি। এর আগে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে ৪৮ […]

ট্রাম্পের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে ‘নরক’ নামানোর হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য ‘নরকে পরিণত হবে’ বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার এ সতর্কবার্তা দেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি।

এর আগে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।

ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং সমঝোতায় না আসে, তাহলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’।

এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাল্টা কঠোর প্রতিক্রিয়া আসে।

তেহরানের দাবি, ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ অব্যাহত থাকলে এর জবাব শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ