লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এখন ওয়াশিংটনের দায়িত্ব। শুক্রবার লেবাননে দায়িত্বপ্রাপ্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আরাগচি […]
ছবি: সংগৃহীত
লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এখন ওয়াশিংটনের দায়িত্ব।
শুক্রবার লেবাননে দায়িত্বপ্রাপ্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি লেবাননে ইসরায়েলের হামলারও তীব্র নিন্দা জানান। তার বক্তব্য, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী লেবাননে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না।
সূত্র: আল জাজিরা