সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশেষ প্রতিবেদন
৩:৩১ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

নববর্ষের শোভাযাত্রা কেন বারবার রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছে

পহেলা বৈশাখকে ঘিরে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চললেও, এবারের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নববর্ষের শোভাযাত্রার নাম। গত বছর একবার নাম পরিবর্তনের পর এবার নতুন করে এর নাম নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর শোভাযাত্রার নাম রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। এর আগে বিভিন্ন সময়ে এটি ‘আনন্দ শোভাযাত্রা’ ও ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে আয়োজন করা হয়েছে। ইতিহাসবিদ […]

নববর্ষের শোভাযাত্রা কেন বারবার রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পহেলা বৈশাখকে ঘিরে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চললেও, এবারের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নববর্ষের শোভাযাত্রার নাম। গত বছর একবার নাম পরিবর্তনের পর এবার নতুন করে এর নাম নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর শোভাযাত্রার নাম রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। এর আগে বিভিন্ন সময়ে এটি ‘আনন্দ শোভাযাত্রা’ ও ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে আয়োজন করা হয়েছে।

ইতিহাসবিদ ও গবেষকদের মতে, গত এক দশকে পহেলা বৈশাখ উদযাপনের চেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে এই শোভাযাত্রার নাম ও তাৎপর্যকে ঘিরে। বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের হলেও এটি এখন রাষ্ট্রীয় কর্মসূচির অংশ, যার সামগ্রিক ব্যবস্থাপনা সরকারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

ঢাকায় এই শোভাযাত্রার সূচনা হয় ১৯৮৯ সালে। সে সময় অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, এরশাদবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক প্রকাশ হিসেবেই এ আয়োজনের শুরু। পরবর্তী সময়ে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের আবহে ‘অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান’ প্রতীকী ভাবনা থেকে এর নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

সেই থেকে প্রতি বছর চারুকলা অনুষদ থেকে বাদ্যযন্ত্র, মুখোশ, বাঁশ ও কাগজে তৈরি প্রতীকী ভাস্কর্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হতে থাকে। ধীরে ধীরে এটি শুধু বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক না থেকে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ থাকে প্রতিবারের প্রতিপাদ্যভিত্তিক ভাস্কর্য ও মুখোশ। দীর্ঘ সময় এ আয়োজনকে ঘিরে তেমন বড় কোনো বিতর্ক সামনে না এলেও, সাম্প্রতিক বছরগুলোতে এর নাম ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এতদিন বিএনপি আনুষ্ঠানিকভাবে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম নিয়ে তেমন কোনো আপত্তি না জানালেও, এবার ক্ষমতায় এসে দলটির নেতৃত্বাধীন সরকার ‘আনন্দ’ ও ‘মঙ্গল’—দুই নামই বাদ দিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ নাম চূড়ান্ত করেছে।

বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক বিতর্কটি স্পষ্টভাবে সামনে আসে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে। তখন প্রশ্ন ওঠে, সাংস্কৃতিক এই আয়োজনটি কি ধীরে ধীরে রাজনৈতিক প্রতীকে পরিণত হচ্ছে?

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের এই শোভাযাত্রা ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়, যা আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি ও গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

এরপর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম নির্ধারণ করে। সে সময় শোভাযাত্রায় অংশ নিয়ে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছিলেন, এবারের আয়োজনকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই।

তবে চলতি বছর বিএনপি সরকারের নতুন নামকরণ—‘বৈশাখী শোভাযাত্রা’—নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক মতাদর্শগত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। অন্যদিকে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এই আয়োজনকে শুধু চারুকলার মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। তার ভাষায়, এটি সামগ্রিকভাবে বাঙালির বৈশাখী উৎসবের অংশ, আর সেই কারণেই ‘বৈশাখী শোভাযাত্রা’ নামটি অধিকতর উপযুক্ত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ