সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৩৪ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

ঢাকার হাটে নেওয়ার পথে পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ খামারি নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে […]

ঢাকার হাটে নেওয়ার পথে পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ খামারি নিখোঁজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, দুর্ঘটনার পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তাদের সঙ্গে থাকা পাঁচটি গরু কোনোভাবে তীরে উঠলেও ২৩টি গরু এবং একজন ব্যবসায়ীর খোঁজ মেলেনি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইরিয়াস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ গরু ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিখোঁজ ব্যবসায়ী ও গরুগুলো উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ