সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

পাকিস্তানে দাঁড়িয়ে থাকা বাসে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, সোয়াত থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে রাখেন। এরপর যাত্রীরা বাস থেকে নেমে মেরামতের অপেক্ষায় ছিলেন। […]

পাকিস্তানে দাঁড়িয়ে থাকা বাসে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সোয়াত থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে রাখেন। এরপর যাত্রীরা বাস থেকে নেমে মেরামতের অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময় সড়ক দিয়ে চলতে থাকা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার কর্মকর্তা বিলাল আহমাদ ফাইজি বলেন, ‘অন্তত ১৭ জন নিহত হন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।’ তিনি আরও জানান, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক মুহাম্মাদ আলি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বাসযাত্রীদের অনেকেই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

পাকিস্তানে বেপরোয়া গতি, যানবাহনের ত্রুটি, সড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ