সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১২:২৯ অপরাহ্ন, ১ জুন ২০২৬

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পার্কিং সংকটে ক্ষোভ, সমাধানের দাবি ব্যবসায়ীদের

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ করে ৭৩তম ও ৭৪তম স্ট্রিট এলাকায় দীর্ঘদিনের পার্কিং সংকট ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে। এ সমস্যার প্রতিবাদে সম্প্রতি এলাকাজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, কর্মচারী এবং […]

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পার্কিং সংকটে ক্ষোভ, সমাধানের দাবি ব্যবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ করে ৭৩তম ও ৭৪তম স্ট্রিট এলাকায় দীর্ঘদিনের পার্কিং সংকট ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।

এ সমস্যার প্রতিবাদে সম্প্রতি এলাকাজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, কর্মচারী এবং কমিউনিটির বিভিন্ন সদস্য। অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান পার্কিং ব্যবস্থা ক্রমেই ব্যবসার জন্য বড় বাধায় পরিণত হয়েছে।

তাদের অভিযোগ, পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় অনেক ক্রেতা জ্যাকসন হাইটস এলাকায় আসতে আগ্রহ হারাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে দোকানপাটের বেচাকেনায়। ব্যবসায়ীদের অনেকেই পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এটি তাদের জন্য এক ধরনের “মরণ ফাঁদ” হয়ে দাঁড়িয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সিটি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তাদের মতে, ৭৩তম ও ৭৪তম স্ট্রিট এলাকায় ব্যবসাবান্ধব পার্কিং ব্যবস্থাপনা গড়ে তোলা এখন জরুরি।

প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ