সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০২ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

ইতিহাসে প্রথমবার ১২টি পারমাণবিক বোমা মোতায়েন করল ভারত

নিজেদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা সক্রিয়ভাবে মোতায়েন করেছে ভারত। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরাই)-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সিপরাই বলছে, ভারতের পারমাণবিক কর্মসূচিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এতদিন শান্তিকালীন সময়ে পারমাণবিক […]

ইতিহাসে প্রথমবার ১২টি পারমাণবিক বোমা মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিজেদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা সক্রিয়ভাবে মোতায়েন করেছে ভারত। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরাই)-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিপরাই বলছে, ভারতের পারমাণবিক কর্মসূচিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এতদিন শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো উৎক্ষেপণের ক্ষেপণাস্ত্র বা অন্যান্য ব্যবস্থা আলাদা করে সংরক্ষণ করার নীতি অনুসরণ করত ভারত। তবে এবারই প্রথম সংস্থাটি ভারতের কিছু পারমাণবিক অস্ত্রকে কেবল মজুত হিসেবে নয়, বরং সক্রিয়ভাবে মোতায়েনকৃত হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ মিসাইল সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনগুলোতে যেকোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় ১২টি পারমাণবিক ওয়ারহেড রাখা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতির নতুন মাত্রা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিপরাইয়ের তথ্য অনুযায়ী, এটাই প্রথমবার যখন ভারত পারমাণবিক ওয়ারহেডগুলোকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে অথবা অপারেশনাল বাহিনীর ঘাঁটিতে মোতায়েন করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত এক বছরে ভারতের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারও বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা প্রায় ১৯০টিতে পৌঁছেছে।

এই অস্ত্রভাণ্ডার ভারতের স্থল, আকাশ ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত নিউক্লিয়ার ট্রায়াডের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১২টি ওয়ারহেড বর্তমানে সক্রিয় মোতায়েনে রয়েছে এবং বাকি ১৭৮টি সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে।

সিপরাইয়ের ধারণা, ভারত তাদের ব্যালিস্টিক মিসাইলবাহী পারমাণবিক সাবমেরিন এবং সমুদ্রভিত্তিক টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই শান্তিকালীন সময়ে ক্ষেপণাস্ত্রের সঙ্গে ওয়ারহেড যুক্ত করার এই কৌশল গ্রহণ করেছে।

তবে এই পরিবর্তনের মধ্যেও ভারত তাদের দীর্ঘদিনের ‘নো ফার্স্ট ইউজ’ বা আগে পারমাণবিক হামলা না করার নীতি বহাল রেখেছে। এই নীতি অনুযায়ী, ভারত কোনো দেশের বিরুদ্ধে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কেবলমাত্র ভারতের ভূখণ্ড অথবা বিশ্বের যেকোনো স্থানে অবস্থানরত ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে তার জবাবে এসব অস্ত্র ব্যবহার করা হবে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য শত্রুপক্ষকে নিরুৎসাহিত করা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতেই ভারত এই সীমিত কিন্তু কার্যকর পারমাণবিক সক্ষমতা বজায় রাখছে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ