সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

নিরাপদে থাকতে চাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে যাও, যুক্তরাষ্ট্রকে আরাগচির হুঁশিয়ারি

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। তার দাবি, সামরিক সংঘাতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পরও যুক্তরাষ্ট্র […]

নিরাপদে থাকতে চাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে যাও, যুক্তরাষ্ট্রকে আরাগচির হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। তার দাবি, সামরিক সংঘাতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পরও যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের অবস্থান ও সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেওয়া হবে এবং নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।

আরাগচি আরও বলেন, পারস্য উপসাগর অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপের বহু উদাহরণ রয়েছে, যেগুলোর পরিণতি সুখকর ছিল না। তার মতে, এই অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তোলে।

এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, সিরিক, মিনাব ও জাস্ক এলাকায় হামলার ঘটনা ঘটে। এরপর বন্দর আব্বাস, কেশম ও সিরিক অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ