সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, গণমাধ্যম এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী […]

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, গণমাধ্যম এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বিনিয়োগ সহযোগিতা, গ্রিন ডেভেলপমেন্ট, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্ব দিয়ে এসব সমঝোতা সম্পন্ন হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল আনুষ্ঠানিক সালাম প্রদান করে।

দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য ঘাটতি কমানো, চীনা বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে তিস্তা প্রকল্পসহ কয়েকটি কৌশলগত বিষয়েও আলোচনা হয়েছে।

মাহদী আমিন আরও জানান, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রপ্তানি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়ন নিয়েও পৃথক সমঝোতা হয়েছে। এছাড়া গণমাধ্যম খাতে প্রযুক্তি বিনিময়, তথ্য আদান-প্রদান এবং যৌথ গবেষণার লক্ষ্যে চারটি আলাদা এমওইউ সই হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী। বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একযোগে কাজ করবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং।

সংশ্লিষ্টদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ