সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:০২ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

লক্ষ্মীপুরের রায়পুরে একটি আবাসিক ভবনে ঢুকে মা ও তার তিন কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮) এবং তার তিন কন্যা সায়মা আক্তার (২১), ইকরা আক্তার […]

মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

লক্ষ্মীপুরের রায়পুরে একটি আবাসিক ভবনে ঢুকে মা ও তার তিন কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮) এবং তার তিন কন্যা সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিপা আক্তার (৮)। অন্যদিকে গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার (২৮)।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শাহিনুর বেগম ও তার দুই কন্যাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরেক কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত অন্তর মজুমদার পূর্বে প্রায় দেড় বছর ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যান। পূর্বপরিচিত হওয়ার কারণে তিনি সহজেই বাসায় প্রবেশ করতে পেরেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে পরিবারের একমাত্র জীবিত সদস্য ছেলে সিফাত তার মা ও তিন বোনকে হারিয়ে গভীর শোকাহত হয়ে পড়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ