সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:৫৯ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, সময় নির্ধারণ করবে স্বয়ংক্রিয় ব্যবস্থা

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের সুবিধামতো অ্যাপয়েন্টমেন্টের সময় নির্বাচন করতে পারবেন না। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেমে যে সময়সূচি খালি থাকবে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য বরাদ্দ করা হবে। ভারতীয় […]

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, সময় নির্ধারণ করবে স্বয়ংক্রিয় ব্যবস্থা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের সুবিধামতো অ্যাপয়েন্টমেন্টের সময় নির্বাচন করতে পারবেন না। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেমে যে সময়সূচি খালি থাকবে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য বরাদ্দ করা হবে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) জানিয়েছে, দেশের সব ভিসা আবেদন কেন্দ্রে এই নতুন সময়ভিত্তিক ব্যবস্থা একযোগে চালু করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীদের জন্য নির্ধারিত সময় ঠিক করে দেবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এই পদ্ধতির ফলে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি সময় নির্বাচন নিয়ে আবেদনকারীদের অতিরিক্ত ঝামেলাও কমবে।

ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আইভ্যাক আবেদনকারীদের নির্ধারিত সময় মেনে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর স্লটে উল্লেখিত সময় অনুযায়ী উপস্থিত না হলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নতুন এই ব্যবস্থা চালুর মাধ্যমে ভিসা আবেদন কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ