সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৫:১৩ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে যাত্রীর মাথা বেরিয়ে গেল, অল্পের জন্য রক্ষা

গ্রিস থেকে জার্মানির উদ্দেশে ছেড়ে যাওয়া রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের কিছুক্ষণ পর ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে গিয়ে এক যাত্রী আংশিকভাবে বিমানের বাইরে ছিটকে পড়লেও সিটবেল্ট বাঁধা থাকায় প্রাণে বেঁচে যান তিনি। শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসের […]

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে যাত্রীর মাথা বেরিয়ে গেল, অল্পের জন্য রক্ষা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গ্রিস থেকে জার্মানির উদ্দেশে ছেড়ে যাওয়া রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের কিছুক্ষণ পর ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে গিয়ে এক যাত্রী আংশিকভাবে বিমানের বাইরে ছিটকে পড়লেও সিটবেল্ট বাঁধা থাকায় প্রাণে বেঁচে যান তিনি।

শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পর এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সার্বিয়ার ৬১ বছর বয়সী এক পর্যটক। ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনার পর কেবিনের বায়ুচাপ দ্রুত কমে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন মাস্ক নেমে আসে। মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একজন যাত্রী জানান, প্রথমে মনে হয়েছিল বিমানের টায়ার বিস্ফোরিত হয়েছে। পরে দেখা যায়, জানালার পাশের এক যাত্রীর মাথা ও কাঁধ বিমানের বাইরে চলে গেছে। সৌভাগ্যবশত তিনি সিটবেল্ট বাঁধা ছিলেন। তার স্ত্রী ও আশপাশের কয়েকজন যাত্রী দ্রুত তাকে ধরে ভেতরে টেনে আনেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া ধাতব অংশ জানালায় আঘাত করলে সেটি খুলে যায় এবং কেবিনে চাপ কমে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানটির পাইলট দ্রুত থেসালোনিকি বিমানবন্দরে ফিরে জরুরি অবতরণ করেন। রায়ানএয়ার জানায়, সব যাত্রীকে নিরাপদে নামিয়ে পরে বিকল্প বিমানে তাদের গন্তব্য মেমিঙ্গেনে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ