সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৫:৩৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

মাউন্ট এভারেস্টের চূড়া বেয়ে উঠে পড়ছে বিষধর সাপ, আতঙ্কে পর্বতারোহীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও আশপাশের হিমালয় অঞ্চলে বিষধর সাপের উপস্থিতি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আগে যেসব বিষাক্ত সাপ মূলত নেপালের দক্ষিণাঞ্চলের সমতল এলাকায় দেখা যেত, এখন সেগুলো ধীরে ধীরে উচ্চ পার্বত্য অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়ছে। এতে পর্বতারোহী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম […]

মাউন্ট এভারেস্টের চূড়া বেয়ে উঠে পড়ছে বিষধর সাপ, আতঙ্কে পর্বতারোহীরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও আশপাশের হিমালয় অঞ্চলে বিষধর সাপের উপস্থিতি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আগে যেসব বিষাক্ত সাপ মূলত নেপালের দক্ষিণাঞ্চলের সমতল এলাকায় দেখা যেত, এখন সেগুলো ধীরে ধীরে উচ্চ পার্বত্য অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়ছে। এতে পর্বতারোহী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নেপালের সমতল অঞ্চল থেকে বিভিন্ন বিষধর সাপ এভারেস্টসংলগ্ন এলাকায় উঠে আসছে। এর ফলে এভারেস্ট অঞ্চলের হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম (বিষ প্রতিরোধক) সংগ্রহ করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত এভারেস্ট এলাকার একটি হাসপাতালে প্রায় ৩০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজনকে বিষধর সাপ কামড় দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুতে স্থানান্তর করতে হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণায়ন। তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয়ের বরফ দ্রুত গলছে এবং আগে যেখানে সাপের বেঁচে থাকা সম্ভব ছিল না, সেই উচ্চাঞ্চলও এখন তাদের জন্য তুলনামূলকভাবে বাসযোগ্য হয়ে উঠছে।

নেপালের জাতীয় বিষবিশেষজ্ঞ অধ্যাপক ডা. সঞ্জীব কুমার শর্মা বলেন, সমতল অঞ্চলের সাপগুলো এখন ধীরে ধীরে পাহাড়ি এলাকায় চলে আসছে। তার মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিবেশগত পরিবর্তনই এই বিস্তারের প্রধান কারণ হতে পারে।

বন্যপ্রাণী উদ্ধারকারীদের তথ্যও একই ধরনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। গত বছর এভারেস্টের কাছাকাছি এলাকা থেকে ১০টি বিষধর সাপ উদ্ধার করা হয়। এর মধ্যে নয়টিই ছিল বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাজকীয় কিং কোবরা বা শঙ্খচূড়।

পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু হিমবাহ গলছে না, বদলে যাচ্ছে বিভিন্ন প্রাণীর স্বাভাবিক আবাসস্থলও। এর প্রভাব ভবিষ্যতে হিমালয়ের জীববৈচিত্র্য, পর্যটন এবং পর্বতারোহণ কার্যক্রমের ওপর আরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ