সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:২৩ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬

চোরের অপবাদে দুই দিন আটকে নির্যাতন, ছয় দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে এক রংমিস্ত্রিকে দুই দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন হাওলাদার (৪২)। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। পুলিশ […]

চোরের অপবাদে দুই দিন আটকে নির্যাতন, ছয় দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে এক রংমিস্ত্রিকে দুই দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন হাওলাদার (৪২)। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

পুলিশ জানায়, নয়ন হাওলাদার স্ত্রী আমেনা আক্তার শিমুকে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি প্রায় এক মাস ধরে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার নুরুল ইসলামের বাড়িতে রংয়ের কাজ করছিলেন।

নিহতের স্ত্রী আমেনা আক্তার শিমুর অভিযোগ, গত ১৪ জুলাই সকালে নয়ন কাজে যাওয়ার পর রাতে নুরুল ইসলাম ফোন করে জানান, তার ঘর থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে এবং সেই টাকার জন্য নয়নকে আটকে রাখা হয়েছে। টাকা ফিরিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

পরদিন তিনি কানের স্বর্ণের দুল বন্ধক রেখে ৩০ হাজার টাকা জোগাড় করে অভিযুক্তদের কাছে নিয়ে যান। কিন্তু টাকা দেওয়ার পরও নয়নকে ছেড়ে দেওয়া হয়নি। বরং তার সামনে স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

শিমুর দাবি, নুরুল ইসলাম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা নয়নের ওপর হামলা চালান। পরে পরিবারের আরেক সদস্য সিরাজুস সালেকিন বিদ্যুতের তার দিয়ে শক দেন এবং তার বাম হাতের কবজি ও আঙুল মুচড়ে গুরুতর জখম করেন। নির্যাতনের একপর্যায়ে নয়নের শরীর নিস্তেজ হয়ে পড়ে।

তিনি জানান, স্বামীকে বাঁচানোর জন্য অভিযুক্তদের কাছে বারবার অনুরোধ করলেও তারা বাকি ২০ হাজার টাকা এনে দিতে বলেন। পরে টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে ১৬ জুলাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি।

তার অভিযোগ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামকে আটক করে এবং গুরুতর আহত নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, নয়নকে দুই দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিহতের স্ত্রী আমেনা আক্তার শিমু বলেন, স্বামীর চিকিৎসার জন্য ধারদেনা করে অনেক টাকা ব্যয় করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ