সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৬:৪৩ পিএম, ১৭ আগস্ট ২০২৬

জাহাজের হর্ন বাজিয়ে ঘুমন্ত মেরু ভাল্লুককে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে জরিমানা প্রায় ৭ লাখ টাকা

নরওয়ের সেলবার্দে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে জাগিয়ে তোলার ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ লাখ টাকা। চলতি মাসের শুরুতে সেলবার্দ উপকূলে এ ঘটনা ঘটে। নরওয়ের প্রত্যন্ত এই দ্বীপপুঞ্জে মেরু ভাল্লুকসহ বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর আইন রয়েছে। এসব আইনে অপ্রয়োজনে মেরু ভাল্লুককে […]

জাহাজের হর্ন বাজিয়ে ঘুমন্ত মেরু ভাল্লুককে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে জরিমানা প্রায় ৭ লাখ টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নরওয়ের সেলবার্দে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে জাগিয়ে তোলার ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

চলতি মাসের শুরুতে সেলবার্দ উপকূলে এ ঘটনা ঘটে। নরওয়ের প্রত্যন্ত এই দ্বীপপুঞ্জে মেরু ভাল্লুকসহ বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর আইন রয়েছে। এসব আইনে অপ্রয়োজনে মেরু ভাল্লুককে বিরক্ত বা উসকানি দেওয়া নিষিদ্ধ।

ওই এলাকা দিয়ে জাহাজ যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি তীরে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে আরও ভালোভাবে দেখার উদ্দেশ্যে জাহাজের এক ব্যক্তি উচ্চস্বরে ফগ হর্ন বাজান।

হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় ভাল্লুকটির। আতঙ্কিত হয়ে সেটি দ্রুত সেখান থেকে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। ঘটনাটি পরে স্থানীয় কর্তৃপক্ষের নজরে আসে এবং বিষয়টি তদন্তের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হয়।

সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, জাহাজে থাকা ব্যক্তিরা স্থলে ঘুমন্ত একটি মেরু ভাল্লুক দেখতে পেয়েছিলেন। এরপর জাহাজের একজন ফগ হর্ন বাজালে ভাল্লুকটি জেগে ওঠে এবং সেখান থেকে চলে যায়।

সেলবার্দের কঠোর পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা বিধি অনুযায়ী, মেরু ভাল্লুককে অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত করা বেআইনি। পর্যটক ও জাহাজে থাকা ব্যক্তিদের বন্যপ্রাণীর কাছাকাছি চলাচলের সময় বিশেষ সতর্ক থাকার নির্দেশ রয়েছে, যাতে প্রাণীদের কোনো ধরনের ক্ষতি বা অস্বস্তির সৃষ্টি না হয়।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ওই ব্যক্তিকে ৫০ হাজার ক্রোনার জরিমানা দিতে হবে। তিনি জরিমানার অর্থ পরিশোধে সম্মত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম বা জাতীয়তা প্রকাশ করেনি।

সেলবার্দে বন্যপ্রাণীকে বিরক্ত করার ঘটনায় জরিমানা আরোপের নজিরও রয়েছে। সর্বশেষ ঘটনাটি আবারও ওই অঞ্চলে মেরু ভাল্লুক ও অন্যান্য বন্যপ্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণের গুরুত্ব সামনে এনেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ