সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:২৮ অপরাহ্ন, ২৫ আগস্ট ২০২৬

মহেশখালীতে নিউজিল্যান্ডের এক পরিবারের নৌকাডুবি, তিনজন উদ্ধার; নিখোঁজ কিশোর

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে ভ্রমণের সময় কাঠের তৈরি একটি নৌকা ডুবে গিয়ে বিপদে পড়া নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের ১৬ বছর বয়সী সদস্য আলবার্ট এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৯টার দিকে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া […]

মহেশখালীতে নিউজিল্যান্ডের এক পরিবারের নৌকাডুবি, তিনজন উদ্ধার; নিখোঁজ কিশোর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে ভ্রমণের সময় কাঠের তৈরি একটি নৌকা ডুবে গিয়ে বিপদে পড়া নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের ১৬ বছর বয়সী সদস্য আলবার্ট এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৯টার দিকে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাডুবির ঘটনায় বিপদে পড়া নিউজিল্যান্ডের নাগরিকরা হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের সহযোগিতায় জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়।

তবে পরিবারের আরেক সদস্য আলবার্ট তখন নিখোঁজ হয়ে যান। তাকে উদ্ধারে পরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও দ্রুতগামী একটি বোট মোতায়েন করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি নিজস্বভাবে তৈরি জোড়া বোটে করে সাগরে ভ্রমণে বের হন।

বেলা আনুমানিক সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় পৌঁছানোর পর তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনাবশত ডুবে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের সহযোগিতায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া তিনজনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই সময় আলবার্টের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে ওসি জানান, তখন পর্যন্ত নিখোঁজ কিশোরকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়নি।

অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, নাজিরাটেক মোহনায় নৌকা ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সদস্যকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা এবং একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।

নিখোঁজ আলবার্টকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নৌকাডুবির সঠিক কারণ এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ