সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:৫১ অপরাহ্ন, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে নৌকাডুবির ৩৩ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে ওঠে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন। […]

কক্সবাজারে নৌকাডুবির ৩৩ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে ওঠে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের পরিবারটির সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে পরিবারের ১৬ বছর বয়সী কিশোর আলবার্ট নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, নিউজিল্যান্ডের নাগরিক এই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি নৌকা নিয়ে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকারও হয়েছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই ঘটনার পর থেকে পরিবারটির সদস্যরা কোস্টগার্ডের হেফাজতে ছিলেন। মঙ্গলবার নৌকাডুবির পর জীবিত উদ্ধার হওয়া তিনজন বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

এদিকে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধারের পর নিখোঁজ আলবার্টকে খুঁজে বের করতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছিল বলে নেভির মিডিয়া বিভাগ জানিয়েছিল।

দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা ঘিরে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ