সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশেষ প্রতিবেদন
১:১০ পিএম, ২৭ আগস্ট ২০২৬

নেপালে নতুন কৃত্রিম লেকে বাড়ছে বন্যার শঙ্কা, সতর্ক করল চীন

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির একটি নদীর প্রবাহে বাধা সৃষ্টি হয়ে বিশাল একটি লেক তৈরি হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় সতর্ক করেছে, লেকটির প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আবারও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে দেশটির পানি সম্পদ […]

নেপালে নতুন কৃত্রিম লেকে বাড়ছে বন্যার শঙ্কা, সতর্ক করল চীন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির একটি নদীর প্রবাহে বাধা সৃষ্টি হয়ে বিশাল একটি লেক তৈরি হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় সতর্ক করেছে, লেকটির প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আবারও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে এই ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাধে তৈরি লেকের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে লেকটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছিল এবং সেখান থেকে পানি উপচে পড়তেও শুরু করেছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, আগামী তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ওই লেকে জমতে পারে। এতে লেকটির প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সম্ভাব্য বাঁধ ভেঙে গেলে নিচের দিকে দ্রুতগতিতে বিপুল পানি নেমে গিয়ে নতুন করে বন্যা সৃষ্টি হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় চীনের পানি সম্পদ মন্ত্রণালয় লেকটির ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে। সম্ভাব্য পানি স্রোতের গতিপথ ও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে বন্যার পূর্বাভাস ও ঝুঁকি বিশ্লেষণও করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষও নতুন এই ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট ছবি ও প্রাথমিক বিশ্লেষণে বন্যাকবলিত এলাকায় নদীর প্রবাহ আটকে একটি লেক তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লেকটি ক্রমেই বড় হচ্ছে এবং যে কোনো সময় এর পানি বেরিয়ে যাওয়ার বা প্রাকৃতিক বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকি বিবেচনায় ভোতেকোশি নদীর নিম্নাঞ্চলের বাসিন্দা, পর্যটক, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে নদীর তীর এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ছোচেন ও পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। পরে এগুলো নেপালে প্রবেশ করে ভোতেকোশি নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে এবং শেষ পর্যন্ত ত্রিশূলী নদী ব্যবস্থায় গিয়ে মিশেছে। ফলে উজানে তৈরি নতুন এই লেকের পানি হঠাৎ বেরিয়ে এলে নেপালের নিম্নাঞ্চলে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২৬ আগস্ট হিমবাহ ধস ও বিপুল পরিমাণ বরফ, পাথর ও ধ্বংসাবশেষের প্রবাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস হয়। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। নতুন এই লেকের সৃষ্টি সেই দুর্যোগের পর পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

চীনের সতর্কবার্তা অনুযায়ী, লেকটিতে পানি দ্রুত বাড়তে থাকায় আগামী কয়েক দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সম্ভাব্য নতুন বন্যা ঠেকাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ