সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:৫৮ অপরাহ্ন, ৩১ আগস্ট ২০২৬

মেঘনায় জেলের জালে ২.৭ কেজির ইলিশ, বিক্রি হলো ১০ হাজার ৮০০ টাকায়

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি তজুমদ্দিন চৌমুহনী ঘাটে নিয়ে আসা হলে উন্মুক্ত দরদামের মাধ্যমে ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। মেঘনা নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য চৌমুহনী মাছঘাটে আনা হলে ওজন […]

মেঘনায় জেলের জালে ২.৭ কেজির ইলিশ, বিক্রি হলো ১০ হাজার ৮০০ টাকায়

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি তজুমদ্দিন চৌমুহনী ঘাটে নিয়ে আসা হলে উন্মুক্ত দরদামের মাধ্যমে ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

মেঘনা নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য চৌমুহনী মাছঘাটে আনা হলে ওজন করে ২ কেজি ৭০০ গ্রাম পাওয়া যায়।

বড় আকারের ইলিশের খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পরে ঘাটে দরদাম শুরু হলে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল ১০ হাজার ৮০০ টাকায় ইলিশটি কিনে নেন।

মাছটি কেনার পর রাসেল বলেন, মেঘনায় এমন বড় ইলিশ পাওয়া আনন্দের বিষয়। বড় ইলিশের স্বাদ ও এর সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যের প্রতি ভালো লাগা থেকেই তিনি মাছটি কিনেছেন।

এদিকে মেঘনায় বড় আকারের ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। তাদের আশা, আগামী দিনগুলোতে নদীতে আরও বড় ইলিশ ধরা পড়লে দীর্ঘদিনের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ