সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১৭ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রুটো

ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়ায় কার্যক্রম বন্ধ করে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কায়িয়াদো কাউন্টিতে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালালেও স্থানীয় অর্থনীতি ও জনগণের জন্য প্রত্যাশিত সুফল না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এ নির্দেশ দেন। কায়িয়াদো সফরের সময় রুটো বলেন, টাটা কেমিক্যালসের সঙ্গে প্রায় ১০০ বছরের চুক্তি থাকলেও প্রতিষ্ঠানটি সেখানে উল্লেখযোগ্য […]

ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রুটো
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়ায় কার্যক্রম বন্ধ করে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কায়িয়াদো কাউন্টিতে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালালেও স্থানীয় অর্থনীতি ও জনগণের জন্য প্রত্যাশিত সুফল না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এ নির্দেশ দেন।

কায়িয়াদো সফরের সময় রুটো বলেন, টাটা কেমিক্যালসের সঙ্গে প্রায় ১০০ বছরের চুক্তি থাকলেও প্রতিষ্ঠানটি সেখানে উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানা বা উৎপাদনকেন্দ্র গড়ে তোলেনি। তাঁর অভিযোগ, লেক ম্যাগাডি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হলেও এর যথেষ্ট মূল্য সংযোজন কেনিয়ায় হচ্ছে না।

রুটো জানান, টাটা কেমিক্যালসের পরিবর্তে নতুন বিনিয়োগকারী আনার পরিকল্পনা করেছে তার সরকার। নতুন প্রতিষ্ঠানকে কায়িয়াদোতে বড় একটি কাচ উৎপাদন কারখানা স্থাপনের পাশাপাশি রাসায়নিক উৎপাদনের জন্য আরেকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

তিনি প্রশ্ন তোলেন, কেনিয়ার প্রাকৃতিক সম্পদ বিদেশি প্রতিষ্ঠান নিয়ে যাবে, অথচ স্থানীয় জনগণ পর্যাপ্ত সুবিধা পাবে না—এমন পরিস্থিতি আর কতদিন চলবে।

জুলাই থেকেই কার্যক্রম স্থগিত ছিল

রুটোর এই ঘোষণা আসে এমন এক সময়, যখন জুলাইয়ের শেষদিকে কেনিয়ার সরকার টাটা কেমিক্যালসের ম্যাগাডি সোডা কারখানার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সোডা অ্যাশ রপ্তানিও বন্ধ করে দেওয়া হয়। ওই সময় কেনিয়া কর্তৃপক্ষ রয়্যালটি পরিশোধসহ বিভিন্ন নিয়ন্ত্রক শর্ত পূরণ না করার অভিযোগ তুলেছিল।

কেনিয়ার লেক ম্যাগাডি অঞ্চল প্রাকৃতিক সোডা অ্যাশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। টাটা কেমিক্যালসের ম্যাগাডি কার্যক্রম এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে এবং প্রতিষ্ঠানটি অঞ্চলটির অন্যতম প্রধান খনিজ রপ্তানিকারক হিসেবে পরিচিত।

রুটোর পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে লেক ম্যাগাডির সম্পদ শুধু উত্তোলন ও রপ্তানি নয়, কেনিয়ার ভেতরেই প্রক্রিয়াজাত করে কাচ ও রাসায়নিক শিল্প গড়ে তোলার দিকে জোর দেওয়া হবে।

এদিকে টাটা কেমিক্যালস জানিয়েছে, তারা কেনিয়া সরকারের কর্তৃত্বকে সম্মান করে এবং আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। কর্মী, ম্যাগাডি এলাকার স্থানীয় জনগোষ্ঠী ও কেনিয়ার অর্থনৈতিক উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ