সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:০৭ অপরাহ্ন, ৮ সেপ্টেম্বর ২০২৬

‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংস্থার বাইরের কোনো সরকার বা পক্ষের নির্দেশনা নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের সনদ ও সভাপতির আচরণবিধি অনুসরণ করে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক শপথ নেওয়ার […]

‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংস্থার বাইরের কোনো সরকার বা পক্ষের নির্দেশনা নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের সনদ ও সভাপতির আচরণবিধি অনুসরণ করে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শপথের পর তিনি ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, একই দিন অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়।

শপথের সময় ড. খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুসরণ করে তিনি কেবল জাতিসংঘের স্বার্থেই দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের কাছ থেকে নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না বলেও স্পষ্ট করেন তিনি।

ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর বাংলাদেশ আবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে এই দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

এর আগে ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পক্ষ থেকে তাঁর প্রার্থিতা ছিল এবং তিনি সভাপতি নির্বাচিত হন।

৮১তম সাধারণ পরিষদের অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে। অধিবেশনের এবারের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ