যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা আক্রমণে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা করলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হবে। তিনি দাবি করেন, নতুন সক্ষমতাসম্পন্ন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা আক্রমণে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা করলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হবে।
তিনি দাবি করেন, নতুন সক্ষমতাসম্পন্ন কিছু অস্ত্র এবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে। একই সঙ্গে আগের হামলার লক্ষ্যবস্তুগুলো এবারও একই থাকবে না বলেও জানান তিনি।
আইআরজিসির মুখপাত্র বলেন, ইরানের হাতে এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি। পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও আইআরজিসি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে সরাসরি লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা এখনো চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চাপ সৃষ্টির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথে দুই পক্ষই পাল্টাপাল্টি অবরোধ বজায় রেখেছে।
সূত্র: আল আরাবিয়া