সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাপানের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় দুজুয়ান, টোকিওতে ভারি বৃষ্টির সঙ্গে বন্যা-ধসের শঙ্কা

জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় হঠাৎ বন্যা ও ভয়াবহ ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে […]

জাপানের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় দুজুয়ান, টোকিওতে ভারি বৃষ্টির সঙ্গে বন্যা-ধসের শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় হঠাৎ বন্যা ও ভয়াবহ ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে টোকিও থেকে কিছুটা দূরের ওশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের প্রভাবে এসব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রায়ও বিঘ্ন ঘটেছে। আইচি প্রশাসনিক অঞ্চলে চলমান এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক যাত্রাতেও প্রভাব

ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাব পড়েছে জাপানের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সফরেও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। তবে ঝড়ের কারণে তাঁর বহনকারী বিমান ছাড়তে প্রায় চার ঘণ্টা দেরি হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের মেঘ কোনো একটি এলাকায় দীর্ঘ সময় আটকে গিয়ে টানা ভারি বৃষ্টি নামাতে পারে। এ ধরনের ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হলে অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে।

জাপানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে চলমান খরা, অতিবৃষ্টি ও বন্যার ধারাবাহিকতার মধ্যেই জাপানে নতুন এই প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ