সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৪৬ অপরাহ্ন, ৭ অক্টোবর ২০২৬

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর […]

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন চলবে। কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে।

এ সময় দেশের ক্যান্সার চিকিৎসা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি মেশিন ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।

নতুন এসব মেশিন স্থাপনের ফলে ঢাকার বাইরে থাকা ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি। এতে ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার চাপও কমবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ