শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, অশুভ শক্তির বিনাশ শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এ উৎসব জাতিগত […]
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, অশুভ শক্তির বিনাশ শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এ উৎসব জাতিগত ঐক্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আজকের বিশ্ব নানা সংকট, বৈষম্য, যুদ্ধ, সংঘাত ও অনিশ্চয়তায় জর্জরিত। মানুষের মধ্যে বিভেদও ক্রমশ বাড়ছে। এমন বাস্তবতায় দুর্গাপূজার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উৎসব সবার জীবনে নতুন আশা ও শক্তি সঞ্চার করবে। পাশাপাশি সব ধরনের বিভেদ কাটিয়ে উঠতে মানুষকে অনুপ্রাণিত করবে।
ড. ইউনূস আরও বলেন, দুর্গাপূজার চেতনা সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ ও বিশ্ব গঠনে উদ্বুদ্ধ করবে।