সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬

ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন এবং আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত হওয়ার পরই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। […]

ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন এবং আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত হওয়ার পরই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তবে পুরস্কারের অর্থ কোথা থেকে আসবে, কীভাবে তথ্য জমা দিতে হবে কিংবা পুরস্কার পাওয়ার যোগ্যতা কে নির্ধারণ করবে—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন তিনি দীর্ঘদিন ধরে দেশটির নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। তবে অতীতের নির্বাচন নিয়ে তাঁর ব্যাপক জালিয়াতির দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এদিকে, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ মোকাবিলায় চলতি মাসের শুরুতে সমন্বিত উদ্যোগ জোরদার করেন ডেমোক্র্যাট দলের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা অভিযোগ করেছেন, অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন আইনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় এর আগে আর্থিক প্রণোদনার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকানরা কংগ্রেসের নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দেন তিনি। এ অর্থের নাম দিয়েছেন ‘ট্রাম্প ডিভিডেন্ড’। তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনে তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট জালিয়াতির তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২০ সালের নির্বাচনের পর টেক্সাসের রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এ ধরনের তথ্যের জন্য ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন।

ওই উদ্যোগে প্রথম পুরস্কার পান পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট দলের নির্বাচনি কর্মী এরিক ফ্র্যাঙ্ক। ২০২১ সালে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে দুবার ভোট দেওয়ার ঘটনায় দণ্ডাদেশ হয়। ওই ব্যক্তি নিজের নামে এবং ছেলের নামে ভোট দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ