‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া রবার্ট প্যাটিনসন এবার জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। অ্যামাজনের ঘোষণা অনুযায়ী, বন্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে এই ব্রিটিশ অভিনেতাকে। এর মধ্য দিয়ে অফিসিয়াল জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। সোমবার স্থানীয় সময় সকালে অ্যামাজনের পক্ষ থেকে এ […]
ছবি: সংগৃহীত
‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া রবার্ট প্যাটিনসন এবার জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। অ্যামাজনের ঘোষণা অনুযায়ী, বন্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে এই ব্রিটিশ অভিনেতাকে। এর মধ্য দিয়ে অফিসিয়াল জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হচ্ছেন তিনি।
সোমবার স্থানীয় সময় সকালে অ্যামাজনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটিতে প্রকাশিত এক বিবৃতিতে প্যাটিনসন বলেন, জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান।
এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় ডেনিস ভিলেনিউভ, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। প্যাটিনসনের ভাষায়, এই ভূমিকা পাওয়া তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।
নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ ও ‘ব্লেড রানার ২০৪৯’খ্যাত ডেনিস ভিলেনিউভ। আর চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট।
এর আগে গত মে মাসে বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন সিনেমার কাস্টিং প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল অ্যামাজন এমজিএম স্টুডিওস।
সূত্র: ভ্যারাইটি