সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:২৭ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক তিন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেটের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। […]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক তিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেটের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের পেস্টের ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। এর মধ্যে ছিল ১৫টি ডিম্বাকৃতির বস্তু।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। তাঁদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়, জাকিরুলের নোয়াখালীর সুধারাম উপজেলায় এবং শাওনের কুমিল্লার বরুড়া উপজেলায়।

এপিবিএন সূত্র জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে নিয়ে সৌরভের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা বাংলাদেশে এনে জাকিরুল, শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় পাচার করতেন তিনি। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ