সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৯:১৯ পূর্বাহ্ন, ৩১ আগস্ট ২০২৫

‘বাংলাদেশে গণতন্ত্র জিয়া পরিবারের হাতেই নিরাপদ থাকবে’

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মারকগ্রন্থ ‘নথিতে রক্তগন্ধ’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কবি সুহেল আহমদ ও […]

‘বাংলাদেশে গণতন্ত্র জিয়া পরিবারের হাতেই নিরাপদ থাকবে’
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মারকগ্রন্থ ‘নথিতে রক্তগন্ধ’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কবি সুহেল আহমদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহ যুবায়ের।

প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগামী দিনেও গণতন্ত্র তাদের হাতেই নিরাপদ থাকবে।

গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রোমন। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির রহমান শাহিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমদ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, সাবেক সেনা কর্মকর্তা ও অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান এবং যুবদল নেতা দেলওয়ার হোসেন শাহীন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, মাহবুবুল হক রাঙা, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বিএনপি নেতা রেজাউল করিম রেজা, আইসা পরিচালক উবায়দুল্লাহ কয়েস, আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল ইটালির আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন ও সদস্য সচিব নুর হোসেন জমির। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও ইটালি শাখার বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ